জাতীয়
প্রধান খবর

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে তাদের শপথ পড়ান মো. সাহাবুদ্দিন।

এর আগে সংসদ সদস্যদের ভোটে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টার পর শুরু হয় বাংলাদেশ জাতীয় সংসদ-এর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। অধিবেশনের শুরুতে সভাপতি হিসেবে নির্বাচিত হন সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

এই বিভাগের অন্য খবর

Back to top button