জাতীয়
প্রধান খবর

মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে

মির্জা আব্বাস, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য-তিনি অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ঢাকা-এ চিকিৎসাধীন রয়েছেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে। শুক্রবার (১৩ মার্চ) এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে।

বৃহস্পতিবার (১২ মার্চ) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

জানা গেছে, বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button