
ত্রয়োদশ জাতীয় সংসদ-এর সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার।
এদিন সকাল ১১টায় জাতীয় সংসদ সচিবালয়-এর কেবিনেট কক্ষ (লেভেল-২)-এ বৈঠকটি অনুষ্ঠিত হবে।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জাতীয় সংসদ সচিবালয় এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একই দিনে জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভাও অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবন-এর সরকার দলীয় সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: প্রথম আলো



