
সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন ওয়াকার-উজ-জামান। গতকাল শনিবার (২৮ মার্চ) তিনি এ সফরে যান।
রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে তিনি জর্জিয়া স্টেট ক্যাপিটল-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন-এ বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ করা হবে এবং সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এ ছাড়াও সফরকালে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
সূত্র: আজকের পত্রিকা



