
দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষর করেন। এতে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১ জন কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
নতুন ডিসিদের তালিকা
১. রাজশাহী জেলা – কাজী শহিদুল ইসলাম (উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়)
২. চুয়াডাঙ্গা জেলা – লুৎফুন নাহার (উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়)
৩. খুলনা জেলা – হুরে জান্নাত (উপসচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ)
৪. মাদারীপুর জেলা – মর্জিনা আক্তার (উপসচিব, অর্থ বিভাগ)
৫. ব্রাহ্মণবাড়িয়া জেলা – মো. আবু সাঈদ (উপপরিচালক, সরকারি প্রিন্টিং প্রেস)
৬. চাঁদপুর জেলা – আহমেদ জিয়াউর রহমান (উপসচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ)
৭. হবিগঞ্জ জেলা – জি এম সরফরাজ (উপসচিব, মন্ত্রিপরিষদ বিভাগ)
৮. নরসিংদী জেলা – ইসরাত জাহান কেয়া (উপসচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়)
৯. মেহেরপুর জেলা – শিল্পী রানী রায় (উপসচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়)
১০. লালমনিরহাট জেলা – মুহ. রাশেদুল হক প্রধান (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড)
১১. বান্দরবান জেলা – মো. সানিউল ফেরদৌস (উপপ্রকল্প পরিচালক, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প)
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া পৃথক আরেক প্রজ্ঞাপনে ১১ জেলার বর্তমান ডিসিদের প্রত্যাহার করে তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
সূত্র: আজকর পত্রিকা



