জাতীয়নির্বাচন
প্রধান খবর

বগুড়া-শেরপুরে ৯ এপ্রিল নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা

আসন্ন উপনির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে।

সোমবার (৩০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন। এ সংক্রান্ত একটি চিঠি ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়-এর সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদ–এর বগুড়া-৬ সংসদীয় আসন–এর শূন্য আসনে উপনির্বাচন এবং শেরপুর-৩ সংসদীয় আসন-এর নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে ওই এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণের দিন অর্থাৎ ৯ এপ্রিল নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

সূত্র: কালবেলা

এই বিভাগের অন্য খবর

Back to top button