‘আর্লি এইজে সংসদে আসতে পারাটা সৌভাগ্যের বিষয়’
সংসদে হাসনাত আবদুল্লাহকে স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ-এর অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীকে সম্বোধন নিয়ে সৃষ্ট বিতর্কের পর নিজের বক্তব্যে দুঃখপ্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
সোমবার (৩০ মার্চ) সংসদের সম্পূরক প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দিতে গিয়ে তিনি শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ-কে ‘সালাহউদ্দিন সাহেব’ বলে সম্বোধন করেন। এতে সরকারদলীয় সদস্যরা আপত্তি জানালে স্পিকার হস্তক্ষেপ করেন। পরে তিনি তা সংশোধন করে ‘স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়’ বলে সম্বোধন করেন।
এ ঘটনার পর হাসনাত আবদুল্লাহ দুঃখপ্রকাশ করে বলেন, তার বয়স সাড়ে ২৭ বছর এবং স্বরাষ্ট্রমন্ত্রী যখন ১৯৯১ সালে সংসদে আসেন, তখন তিনি জন্মগ্রহণও করেননি। তিনি বলেন, যদি কোনো প্রথাগত ভুল হয়ে থাকে তবে তা সংশোধন করতে তিনি প্রস্তুত।
এ সময় স্পিকার মন্তব্য করেন, “আমরা প্রতিদিনই শিখছি।”
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, বয়স যাই হোক না কেন, সংসদের নিয়ম অনুযায়ী তাকে ‘মাননীয় সংসদ সদস্য’ হিসেবেই সম্বোধন করতে হবে।
তিনি আরও বলেন, অল্প বয়সে সংসদে আসার সুযোগ পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয় এবং তরুণ এই সংসদ সদস্যের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
সূত্র: ইত্তেফাক



