জাতীয়
প্রধান খবর

আগামী ৭ জুন শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন

আগামী ৭ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন আহ্বান করেছেন মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়-এর লেজিসলেটিভ সাপোর্ট উইং, আইন প্রণয়ন শাখা-১ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি আগামী ৭ জুন বিকেল ৩টায় ঢাকার জাতীয় সংসদ ভবন-এর সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা ২০২৬ সালের বাজেট অধিবেশন আহ্বান করেছেন।

এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়ে ৩০ এপ্রিল শেষ হয়।

এবারের অধিবেশনকে বর্তমান সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ অধিবেশন হিসেবে দেখা হচ্ছে। কারণ এই অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ ও পাস করা হবে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button