জাতীয়
প্রধান খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক

বাংলাদেশে তিন দিনের সফর শেষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর বলেছেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস, ঢাকা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সফর করেন সার্জিও গোর। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক, দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সফরের অংশ হিসেবে সার্জিও গোর কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন এবং সেখানে চলমান মানবিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

মার্কিন দূতাবাসের বিবৃতিতে আরও বলা হয়, এই সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বহুমাত্রিক এবং গভীর অংশীদারিত্বের প্রতিফলন। পাশাপাশি দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়েছে।

তথ্যসূত্র: ডিবিসি নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button