জাতীয়
প্রধান খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার কিছুক্ষণ আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান ভারতের হাইকমিশনার। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন তিনি।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক এবং স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৈঠক শেষে এ বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

এর আগে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

পরে প্রধানমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠকের বিষয়টি জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button