শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির শুভ জন্মদিন আজ

আজ ৮ ডিসেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির জন্মদিন। তিনি ১৯৬৫ খ্রিষ্টাব্দের ৮ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা এম এ ওয়াদুদ ও মাতা রহিমা ওয়াদুদ।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল রোববার রাতে তিনি পজেটিভ রিপোর্ট পেয়েছেন। সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন। তাঁর কোন শারীরিক জটিলতা নেই বলেও জানা গেছে।
চাঁদপুর সদর থেকে নির্বাচিত সংসদ সদস্য ডা. দীপু মনি গত মেয়াদে সরকারের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দলের জন্য নিবেদিতপ্রাণ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দের তালিকায় তিনি। গত ৬ জানুয়ারি তিনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান।
ডা. দীপু মনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে লেখাপড়া ও ডিগ্রি অর্জন করেন।
ডা. দীপু মনি ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রাপ্ত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম মহিলা পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রাপ্ত হন।
শিক্ষামন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো আবুল খায়ের সোমবার বিকেলে দৈনিক শিক্ষাডটকমকে জানান, মন্ত্রী মহোদয় বিএসএমএমইউতে নমুনা দিয়েছিলেন। রোববার তিনি ভাইরাসে আক্রান্ত বলে রিপোর্ট এসেছে। তিনি সুস্থ্য আছেন। এ মুহুর্তে কোন শারীরিক জটিলতা নেই।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।


