জাতীয়

অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমিয়ে আনার আহ্বান প্রধানমন্ত্রীর

অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমিয়ে আনতে অবিলম্বে বৈশ্বিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপের সহসভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অ্যান্টি মাইক্রোবাইয়াল রেজিস্ট্যান্স বিষয়ক বৈশ্বিক গ্রুপটির উদ্বোধনী সভায় ধারণকৃত বক্তব্যে প্রধানমন্ত্রী ছয়টি প্রস্তাব রাখেন। এগুলোর মধ্যে রয়েছে আইনের কঠোর বাস্তবায়ন, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিমাইক্রোবাইয়াল পণ্য বিক্রি বন্ধ এবং এ সংক্রান্ত গবেষণা জোরদার করার বিষয়।

বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এই মুহূর্তে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ও নির্বিচার ব্যবহার নিয়ন্ত্রণ করতে না পারলে ভবিষ্যতে আরও মারাত্মক মহামারী দেখা দিতে পারে।

এই বিভাগের অন্য খবর

Back to top button