জাতীয়

আবারও শৈত্যপ্রবাহের কবলে দেশ

আবারও শৈত্যপ্রবাহের কবলে পড়েছে দেশ। বেশিরভাগ জেলায় বইছে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ। হাড়কাঁপানো শীতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

দুপুর পেরোলেও দেখা নেই সূর্যের। ঘন কুয়াশায় ঢাকা চারদিক। দিনের বেলায় দূরপাল্লার যানবাহনগুলোকে চলতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে কুড়িগ্রাম ও রাজশাহীতে। দিনের সর্বনিম্ন ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে।

ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন যাত্রা। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। আর বোরো আবাদ নিয়ে বিপাকে আছেন চাষীরা। এছাড়া, হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২/১ জায়গা বাদে দেশের বেশিরভাগ জুড়েই চলছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এ অবস্থা আরও দুদিন অব্যাহত থাকতে পারে বলেও জানান আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা।

এই বিভাগের অন্য খবর

Back to top button