জাতীয়
সুপ্রিম কোর্ট বারের সভাপতি আ. লীগের, সম্পাদক বিএনপির

সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থী আবদুল মতিন খসরু সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থী মো. রুহুল কুদ্দুস। তিনি টানা দ্বিতীয়বারের মতো সম্পাদক নির্বাচিত হলেন।
শুক্রবার (১২ মার্চ) দিবাগত রাত একটার দিকে বেসরকারি ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা উপকমিটির আহবায়ক অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফএম আবদুর রহমান।
গত বুধবার ও বৃহস্পতিবার ভোট গ্রহন শেষে শুক্রবার বিকেল থেকে ভোট গণনা শুরু হয়। এবারের নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৮টি পদে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সাদা প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। আর ৬টিতে জয় পেয়েছেন বিএনপি নেতৃত্বাধীন নীল প্যানেল।



