জাতীয়প্রধান খবর
ঈদ পর থেকে ফের কঠোর বিধিনিষেধ, বন্ধ থাকবে গণপরিবহন

আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল হলেও আগামী ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে বলে জানিয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ।
গণপরিবহনের পাশাপাশি বন্ধ থাকবে দোকানপাট-শপিংমল, শিল্প-কারখানা ও সরকারি-বেসরকারি অফিস।
করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত ১ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় সাত দিনের কঠোর বিধিনিষেধ। এ বিধিনিষেধ ছিল ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। পরে বিধিনিষেধের মেয়াদ আরও সাতদিন অর্থাৎ ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।
ঈদুল আজহাকে সামনে রেখে আগামী ১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে সব ধরনের গণপরিবহন। একইসঙ্গে খুলবে দোকানপাট-শপিংমল, সেক্ষেত্রেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।

