জাতীয়সারাদেশ

সারাদেশে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

ইলিশের উৎপাদন বাড়াতে ও ডিম ছাড়ার সুযোগ দিতে আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ বন্ধ থাকবে।

আজ বুধবার (২২ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলিশের প্রজনন বৃদ্ধির জন্য ৪ সেপ্টেম্বর থেকে শুরু করে টানা ২২ দিন সারাদেশে ইলিশ ধরা বন্ধ থাকবে। এ সময় ইলিশ ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ নিষিদ্ধ।

এই বিভাগের অন্য খবর

Back to top button