জাতীয়

ইসি গঠন বিলের প্রতিবেদন সংসদে

নির্বাচন কমিশন গঠনে করা আইনের খসড়ায় দুই পরিবর্তনের সুপারিশ করে জাতীয় সংসদে প্রতিবেদন দিয়েছে আইন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার (২৬ জানুয়ারি) কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার ‘নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ প্রতিবেদনটি সংসদ অধিবেশনে উপস্থাপন করেন।

এর আগে গত রোববার (২৪ জানুয়ারি) সংসদে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ বিল উত্থাপন করেন আইনমন্ত্রী। 

বিলে সিইসি ও ইসির যোগ্যতা সংক্রান্ত ধারায় গুরুত্বপূর্ণ সরকারি, বিচার বিভাগীয়, আধা সরকারি বা বেসরকারি পদের পাশাপাশি স্বায়ত্বশাসিত ও অন্যান্য পেশায় কমপক্ষে ২০ বছর কাজের অভিজ্ঞতা যুক্ত করা হয়। এছাড়া সিইসি ও কমিশনারদের অযোগ্যতার ক্ষেত্রে দুই বছরের কারাদণ্ড তুলে দিয়ে শুধু কারাদণ্ডের সুপারিশ করে কমিটি। 

নিয়ম অনুযায়ী এখন সংসদের আগামী বৈঠকে বিলটি পাসের প্রস্তাব করবেন আইনমন্ত্রী আনিসুল হক। ওই দিন বিল নিয়ে সাংসদেরা আলোচনা ও সংশোধনী প্রস্তাবের সুযোগ পাবেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button