জাতীয়
একদিনে এক কোটি ২০ লাখ মানুষ পেলেন করোনা টিকা

স্বাস্থ্য অধিদপ্তর থেকে একদিনে দেশের এক কোটি ২০ লাখ মানুষকে কোভিডে’র টিকা দেয়া হয়েছে । শনিবার বিশেষ ক্যাম্পেইনে এই টিকা দেয়া হয়।
রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চার হাজার চিকিৎসকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে এ তথ্য জানন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালিক।
মন্ত্রী বলেন, গতকাল সব মিলেয়ে আমরা এক কোটি ২০ লাখ মানুষকে টিকা দিতে পেরেছি। এর মধ্য এক কোটি ১১ লাখ লোককে প্রথম ডোজ সম্পন্ন হয়েছে। মোট জনসংখ্যার ৭৩ শতাংশ মানুষকে টিকা দেয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খোরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর প্রমুখ।
এসএ



