জাতীয়

ওষুধটি খাওয়ার ১০-১৫ মিনিটের মধ্যে রিঅ্যাকশন রহস্যজনক: আকিব হোসেন

ওষুধ সেবনে’ দুই শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে দুই শিশুর বাড়িতে যান ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালকসহ পাঁচ কর্মকর্তা। এর মধ্যে দুজন উপ-পরিচালক ও দুজন সহকারী পরিচালক এবং একজন পরিদর্শক আছেন।

দুই শিশুকে ওষুধ সেবনের ১০-১৫ মিনিটের মধ্যে রিঅ্যাকশন রহস্যজনক বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক আকিব হোসেন।

তিনি বলেন, যে সিরাপটি নিয়ে অভিযোগ উঠেছে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য এরই মধ্যে ঢাকায় পাঠানো হয়েছে।

রোববার (১৩ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে তদন্তে গিয়ে তিনি এসব কথা বলেন।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক বলেন, দুই শিশুর পরিবারের সদস্যরা বলছে ওষুধ সেবনের পরই তারা অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনা করা হবে। ওষুধটিতে কী এমন উপাদান ছিল, যেটি খাওয়ার ১০-১৫ মিনিটের মধ্যে রিঅ্যাকশন করলো।

১০ মার্চ রাতে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে ‘নাপা সিরাপ খেয়ে’ ইয়াছিন খান (৭) ও মোরসালিন খান (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়। ঘটনার পর বিষয়টি তদন্ত শুরু করে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button