জাতীয়

ইসির সংলাপে সাড়া দেননি দুই-তৃতীয়াংশ শিক্ষাবিদ

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন আয়োজিত প্রথম সংলাপে সাড়া দেননি দুই-তৃতীয়াংশ শিক্ষাবিদ।

রোববার বিকেল ৩টার দিকে আয়োজিত বৈঠকে ৩০ জন শিক্ষাবিদকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছিল ইসি। এদের মধ্যে উপস্থিত হয়েছেন মাত্র ১৩ জন।

বৈঠকে সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

নির্বাচন কমিশনার মো. আলমগীর ৯ মার্চ নির্বাচন ভবনে তার দফতরে সাংবাদিকদের জানিয়েছেন, শিক্ষাবিদ, বিশিষ্টজন, গণমাধ্যম, নারী নেত্রী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন।

তাদের কাছ থেকে পাওয়া পরামর্শ নিয়ে তৈরি করবেন দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ।

আগামী ২২ মার্চ বিশিষষ্টজনদের সঙ্গে ও ৩০ মার্চ গণমাধ্যমের সঙ্গে বসতে পারে ইসি। অন্য মহলের সঙ্গে কবে নাগাদ বৈঠক হবে তা এখনও চূড়ান্ত হয়নি।

কাজী হাবিবুল আউয়াল কমিশনের অধীনেই আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে ২০২৩ সালের শুরু থেকেই হাতে নিতে হচ্ছে নির্বাচনী প্রস্তুতি। আর তার আগেই সংলাপের আয়োজন ইতিবাচক দৃষ্টিতে দেখছেন সচেতন মহল।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button