জাতীয়

ইসিকে নিরপেক্ষ নির্বাচনের অনুরোধ সাংবাদিকদের

আগামী নির্বাচন যদি সুষ্ঠু না হয় তবে দেশে খুনোখুনির রাজত্ব চলবে। তাই নিরপেক্ষ নির্বাচন করতে ইসিকে অনুরোধ জানিয়েছে দেশের সিনিয়র সাংবাদিকরা।

বুধবার সকাল ১১ টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনে শুরু হয় এই সংলাপ। এতে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, সিনিয়র সাংবাদিকরা অংশ নেয়।

স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সিনিয়র সাংবাদিকদের কাছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে পরামর্শ চান।

সংলাপে সাংবাদিকরা বলেন, ভোটাধিকার জনগণের অধিকার। কিন্তু অতীতে নির্বাচন কমিশন মানুষকে সে অধিকার থেকে বঞ্চিত করছে। ভোটের সময় লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ইসির প্রতি অনুরোধ জানান তারা।

ইসি যদি শক্তিশালী হয় তাহলে সুষ্ঠু ভোট সম্ভব উল্লেখ করে সাংবাদিকরা বলেন, আগামী নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণ করবে। সেই ভোট সুষ্ঠু করতে হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button