জাতীয়
করোনায় আক্রান্ত আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার মন্ত্রী নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ বৃহস্পতিবার করোনা পরীক্ষায় আমার পজিটিভ ফল এসেছে। তবে এখন আমি ভালো আছি। বাসায় চিকিৎসা নিচ্ছি।’
এ সময় সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন মন্ত্রী।
এসএ



