জাতীয়প্রধান খবর

সিলেটে বন্যায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২২ জন

সিলেট বিভাগের চার জেলায় বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। এই পানিতে ডুবে এবং ভেসে গিয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২২ জন মানুষ।

মঙ্গলবার (২২ জুন) বেলা সাড়ে ৩টায় স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায় জানান, এ পর্যন্ত বন্যায় সিলেট বিভাগে ২০ জনের মৃত্যুর তথ্য আমরা পেয়েছি। এর মধ্যে সিলেটে ১২ জন, মৌলভীবাজারে ৩জন ও সুনামগঞ্জে পাঁচজন।

তিনি আরো জানান, মঙ্গলবার সকালে সিলেটের জৈন্তাপুরে মা-ছেলের মরদেহ ভেসে উঠেছে। তাৎক্ষণিক এ দুই মরদেহের তথ্য নেই। তবে এ তথ্য যোগ হবে। সে অনুযায়ী, বন্যায় সিলেট বিভাগে এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button