রাজনীতি
প্রধান খবর

নিজের বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, ঘটনায় ব্যাপক আলোচনা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হলেও ব্যতিক্রমী এক ঘটনায় সেই কর্মসূচিতেই তাকে উপস্থিত থাকতে দেখা গেছে। হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করা হয়।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। কর্মসূচি শুরুর পরপরই নাসীরুদ্দীন পাটওয়ারীকে সেখানে উপস্থিত হতে দেখা যায়। শুধু উপস্থিতিই নয়, তিনি ওই স্থানে বক্তব্যও দেন।

বিক্ষোভ চলাকালে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই একজন বিক্ষোভের অভিযুক্ত ব্যক্তির সরাসরি সেই কর্মসূচিতে উপস্থিত হওয়াকে অস্বাভাবিক ও ব্যতিক্রমী হিসেবে দেখছেন।

ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, তার কথাবার্তা বা আচরণে কেউ মনঃকষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ফেসবুক ব্যবহারকারী সাদিকুর রহমান খান এক পোস্টে মন্তব্য করেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে তিনিই সবার আগে উপস্থিত ছিলেন। এই মন্তব্য নিয়েও অনলাইনে আলোচনা ও বিতর্ক চলছে।

তথ্যসূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button