রাজনীতি
প্রধান খবর

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) তার ভাষণ সম্প্রচার করা হবে।

একই দিনে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। জানা গেছে, জামায়াত আমিরের ভাষণ আজ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে বিটিভিতে প্রচারিত হবে। এরপর সন্ধ্যা ৭টা থেকে ৮টার সময়সীমায় সম্প্রচার করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ।

এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই পীর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণ বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হয়। সেদিন সন্ধ্যা ৬টায় চরমোনাই পীরের এবং সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের ভাষণ প্রচারিত হয়।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button