রাজনীতি
প্রধান খবর

নির্বাচন-পরবর্তী সহিংসতা রোধে কেন্দ্রীয় হটলাইন চালু: ডা. শফিকুর রহমান

নির্বাচন-পরবর্তী সময়ে দেশের কোথাও হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ বা হয়রানির ঘটনা ঘটলে তা সরাসরি জানাতে কেন্দ্রীয় হটলাইন চালুর ঘোষণা দিয়েছেন ডা. শফিকুর রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

দ্রুত অভিযোগ জানানোর আহ্বান

পোস্টে তিনি লেখেন, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১১ দলীয় জোট, স্বতন্ত্র প্রার্থী কিংবা ভিন্নমত পোষণকারী নাগরিকদের ওপর কোনো ধরনের সহিংসতা হলে দ্রুত অভিযোগ জানানোর আহ্বান জানানো হচ্ছে।

তিনি জানান, অভিযোগ দ্রুত নথিভুক্ত ও যাচাই করার জন্য কেন্দ্রীয়ভাবে একটি হটলাইন চালু করা হয়েছে। নম্বরটি হলো- ০৯৬৩৯-১১১৪৪৪।

অভিযোগ জানানোর ক্ষেত্রে যা উল্লেখ করতে হবে

অভিযোগ জানানোর সময় নিম্নোক্ত তথ্য উল্লেখ করার অনুরোধ করা হয়েছে-

  • নাম
  • পরিচয় বা দায়িত্ব
  • মোবাইল নম্বর
  • সংশ্লিষ্ট সংসদীয় আসন
  • অভিযোগের ধরন
  • ঘটনার বিস্তারিত বিবরণ

শান্ত থাকার আহ্বান

নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রতিটি ঘটনার প্রমাণ সংরক্ষণ করতে হবে।

তিনি আরও বলেন, প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং প্রয়োজন হলে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে উপস্থাপন করা হবে। এমনকি দেশ-বিদেশের গণমাধ্যমেও তা তুলে ধরা হবে বলে উল্লেখ করেন তিনি।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button