রাজনীতি
প্রধান খবর

ডেপুটি স্পিকার পদে জামায়াতকে প্রস্তাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদটি প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই জাতীয় সনদের সমঝোতার প্রতি সম্মান জানিয়ে সংসদের ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।

এ জন্য প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামকে তাদের পক্ষ থেকে একটি নাম চূড়ান্ত করতে বলা হয়েছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করতে চায় সরকার। তিনি আরও জানান, স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টিও সম্পন্ন হতে পারে।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

সূত্র: প্রথম আলো

এই বিভাগের অন্য খবর

Back to top button