শাজাহানপুরে ইউএনও’র এক বছর পুর্তি

বগুড়া শাজাহানপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ’র কর্মস্থলে যোগদানের এক বছর পূর্ণ হয়েছে আজ।
বৃহস্পতিবার বর্ষপূর্তি উপলক্ষ্যে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছাসহ স্মারক উপহার প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন,
যোগদানের পর থেকেই সরকারি সেবা সমূহ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে তিনি নিরলস ভাবে পরিশ্রম করছেন। প্রতিটি পদক্ষেপে মানবতা, সততা, যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন। বর্ষাকালে আশ্রয়ণ প্রকল্পের জলাবদ্ধতা নিরসন, বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধেও রেখেছেন অসামান্য অবদান।
তিনি আরো বলেন, করোনা প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে ছুটেছেন মাঠে-ঘাটে ও প্রত্যন্ত দুর্গম এলাকায়। এসব করতে গিয়ে তিনি একাধিকবার করোনায় আক্রান্ত হয়েছেন। সরকারি সহায়তা নিয়ে ছুটেছেন সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর দ্বারে দ্বারে।
এছাড়া প্রতিটি উন্নয়ন কাজ এবং সমস্যা সরেজমিন গিয়ে তদারকিও করেছেন। নিজের অজান্তেই উপজেলা বাসির মণিকোঠায় ঠাঁই করে নিয়েছেন জননন্দিত এই কর্মকর্তা।
এসএ
