বগুড়ার শেরপুরে টাস্ক ফোর্সের অভিযানে ৪০ মেট্রিকটন ইউরিয়া সার জব্দ

বগুড়ার বাফার গোডাউন থেকে ৪০ মেট্রিকটন ইউরিয়া সার অবৈধভাবে পাচারকালে দুইটি ট্রাকসহ চারজনকে আটক করেছে টাস্কফোর্সের একটি টীম।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রবিবার (১ নভেম্বর) রাতে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে সারসহ ট্রাক দুটি জব্দ করা হয়।
জানাগেছে, বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকায় বাফার গোডাউন থেকে দুইটি ট্রাক যোগে ৪০ মেট্রিকটন সার অবৈধভাবে ঝিনাইদহ পাঠানোর উদ্দেশ্যে বের করা হয়। এসময় গোপন সংবাদ পেয়ে এনএসঅার তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার লিযাকত আলী শেখের নেতৃত্বে, হাইওয়ে পুলিশ ও Rab এর সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের অভিযানে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় দুটি ট্রাকসহ ৪০ মেট্রিক টন সার জব্দ করা হয়।
এ ব্যাপরে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী সেখ বলেন, চালান অনুযাযী ৪০ মেট্রিকটন সার রয়েছে।



