জাতীয়দিবস

শহীদ নূর হোসেন দিবস আজ

আজ শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচার হুসেইন মুহম্মদ এরশাদবিরোধী গণআন্দোলনের সময় রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে (বর্তমান শহীদ নূর হোসেন চত্বর) পুলিশের গুলিতে প্রাণ দেন নূর হোসেন।

বুকে ও পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ লেখা অবস্থায় বিক্ষোভে অংশ নিয়ে তিনি পুলিশের গুলিতে শহীদ হন। দিনটি ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবেও পালিত হয়ে আসছে।

সেদিন নূর হোসেন ছাড়াও যুবলীগ নেতা নূরুল হুদা বাবুল ও ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো শহীদ হন। তাদের স্মরণে আজ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শ্রদ্ধা নিবেদন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে।

তথ্যসূত্র: সমকাল

এই বিভাগের অন্য খবর

Back to top button