খেলাধুলাফুটবল

এমবাপ্পের গোলেই পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল, ২য় বার্সা

স্প্যানিশ লা লিগায় গেতাফের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে গোল করে দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এ জয়ের সুবাদে লিগ টেবিলে আবারও শীর্ষে উঠেছে লস ব্লাঙ্কোসরা।

রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাতে কলিজিয়াম স্টেডিয়ামে স্বাগতিক গেতাফের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতে আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল।

বিরতির পর ছন্দে ফেরে রিয়াল। ম্যাচের ৭৭তম মিনিটে ভিনিসিয়ুসকে কনুই দিয়ে আঘাত করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গেতাফের নিওম। তিন মিনিট পর গিলেরের পাস ধরে বক্সে ঢুকে নিখুঁত শটে রিয়ালকে এগিয়ে নেন এমবাপ্পে।

শেষ মুহূর্তে ভিনিসিয়ুসকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যালেক্স স্যানক্রিস। ফলে ৯ জনের দলে পরিণত হওয়া গেতাফে আর ফিরতে পারেনি ম্যাচে।

৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে আবারও টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button