
ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমবার শিরোপা জেতার হাতছানি দুই দলের সামনে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে ২০১০ সালে একবারই ফাইনাল খেলেছে অস্ট্রেলিয়া। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের কাছে হেরে সেবার শিরোপাস্বপ্ন পূর্ণতা পায়নি অস্ট্রেলিয়ানদের।
অন্যদিকে এবারই প্রথম সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনাল খেলবে নিউজিল্যান্ড। এই দুই দলের সামনেই তাই প্রথমবার শিরোপা জেতার হাতছানি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।