ক্রিকেটখেলাধুলা

বিপিএল থেকে বাদ পরলেন তাসকিন

বিপিএলে বিকেলে মাঠে নামছে খুলনা টাইগার্স ও সিলেট সানরাইজার্স। তবে ব্যাক ইনজুরির কারণে বিপিএলের বাকি ম্যাচগুলো থেকে দূরেই থাকতে হচ্ছে সিলেট সানরাইজার্সের তারকা পেসার তাসকিন আহমেদকে।

ইনজুরির কারণে বিপিএলের আগের ম্যাচগুলো খেলতে পারেননি তাসকিন।

এছাড়াও ঢাকা পর্বের যে ম্যাচ হয়েছিল তাতেও দেখা যায়নি তাসকিনকে। আর সে ম্যাচগুলোতে না খেলার কারণ মূলত ব্যাক ইনজুরি। ফলে সে ম্যাচগুলোতে অনপস্থিত ছিলেন তাসকিন।

যদিও সিলেটের ফিজিও বলছেন, তার ব্যাক পেইনে আগের তুলনায় অনেকটা উন্নতি হয়েছে।

কিন্তু সামনে যেহেতু আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ রয়েছে, তাই তাকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছে না দল। ফলে সিলেটের পরবর্তী টানা তিন ম্যাচ থেকে বাদ পরলেন তাসকিন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button