ক্রিকেটখেলাধুলা

নতুন দল পাওয়ার পর ভারতে যাচ্ছেন মাশরাফী

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নতুন দল পেয়েছেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

বুধবার ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলে নতুন দলের সঙ্গে চুক্তি করেছেন তিনি। এদিকে, চোটে ভুগতে থাকা এই তারকা চিকিৎসার জন্য বৃহস্পতিবার ভারতের উদ্দেশে রওনা দেবেন।

আগের আসরে শেখ জামাল ধানমণ্ডির হয়ে খেলা এই ক্রিকেটারকে এবার দেখা যাবে লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে।

জাতীয় দলের ক্রিকেট থেকে অনেক দূরে ম্যাশ। যদিও তিনি খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে। এবার ঢাকা ডিভিশন ক্রিকেট লিগেও খেলার ইচ্ছা তার। তাই টুর্নামেন্টে দল নিশ্চিত হওয়ার পর ভারতে গিয়ে চিকিৎসা করানোর কথা জানালেন তিনি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দলবদল করতে এসে মাশরাফী বলেন, ‘দলের প্রয়োজন হলে অবশ্যই করব। আমার কোমড়ে ব্যথা আছে একটু। চিকিৎসা করাতে যাচ্ছি। আশা করি সব ঠিক হলে শারীরিকভাবে ফিট হয়ে উঠব।

মাশরাফী বলেন, ‘টি-টোয়েন্টি থেকে অনেক আগেই অবসরে গিয়েছি। ওয়ানডেই আমি সবসময় খেলে এসেছি এবং আমার ফোকাস ছিল। এটা নির্ভর করে একজন নির্দিষ্ট খেলোয়াড় নির্দিষ্ট ফরম্যাটে কীভাবে মানিয়ে নেয়। ওয়ানডে ক্রিকেটই আমি সবসময় খেলে এসেছি এবং আমি বুঝিও ভালো, আমার জন্য সহজও।’

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button