
সাতটি বছর যেখানে কাটিয়েছেন, সেই প্রিয় ক্লাব জুভেন্টাস ছাড়তে চলেছেন আর্জেন্টাইন তারকা পাওলো ডিবালা। তুরিনের বুড়িদের হয়ে নিজের শেষ ম্যাচ খেলতে গিয়ে আবেগে আর বাঁধ দিতে পারলেন না তিনি। কেঁদে ভাসালেন বুক।
সোমবার রাতে ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে লাজিওর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে জুভেন্টাস। ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত খেলেন সোমবারই ক্লাবকে বিদায় বলা ডিবালা। সমর্থকদের ভালোবাসায় সিক্ত ডিবালা আর চোখের পানি ধরে রাখতে পারেননি।
ঠিক সাত বছর আগে অর্থ্যাৎ ২০১৫ সালে পালেরমো ছেড়ে জুভেন্টাসে নাম লিখিয়েছিলেন ডিবালা। ২৯১ ম্যাচে ১১৫ গোল করেছেন এই ফরোয়ার্ডে। জিতেছেন চারটি সিরিআ এবং পাঁচটি কোপা ইতালিয়া শিরোপা। এছাড়া ২০১৬-১৭ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলা দলের সদস্যও ছিলেন তিনি।
