ক্রিকেট
প্রধান খবর

পিএসএল নিলামের প্রথম পর্বে দল পেলেন না মিরাজ

পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর এবারের নিলামের প্রথম পর্বে দল পাননি বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি।

বুধবার দুপুরে নিলামের প্রথম পর্বের শুরুর দিকেই মিরাজের নাম ডাকা হয়। তবে তাকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। ফলে প্রথম ধাপেই অবিক্রিত থাকেন এই অলরাউন্ডার।

মিরাজের মতো অবিক্রিত রয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার ইমাদ ওয়াসিম ও আসিফ আফ্রিদির মতো খেলোয়াড়রাও।

নিলামে ৫০ বাংলাদেশি ক্রিকেটার

এবারের পিএসএল নিলামে বাংলাদেশ থেকে মোট ৫০ জন ক্রিকেটারের নাম রয়েছে।

সর্বোচ্চ ভিত্তিমূল্য (২ কোটি ২ লাখ টাকা)

  • জাকির হাসান
  • সাকিব আল হাসান
  • মুশফিকুর রহিম

১ কোটি ১০ লাখ রুপি ভিত্তিমূল্যের তালিকা

রিশাদ হোসেন, হাসান মাহমুদ, জিশান আলম, লিটন দাস, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়, নাহিদ রানা, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, রিপন মন্ডল, শেখ মেহেদী হাসান, শামীম পাটোয়ারী, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী।

৬০ লাখ রুপি ভিত্তিমূল্যের তালিকা

আবদুল গাফ্ফার সাকলাইন, আবু হায়দার রনি, আফিফ হোসেন, আহরার আমিন, আকবর আলী, আলিস আল ইসলাম, আরিফুল ইসলাম (লেগস্পিন), আরিফুল ইসলাম (অফস্পিন), জাকের আলী, খালেদ আহমেদ, মাহিদুল ইসলাম অংকন, নাসির হোসেন, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম শেখ, সাইফউদ্দিন, মুকিদুল ইসলাম, নাসুম আহমেদ, নাঈম হাসান, রকিবুল হাসান, রনি তালুকদার, সাইফ হাসান, শহিদুল ইসলাম, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব।

নিলামের পরবর্তী পর্বে অবিক্রিত ক্রিকেটারদের ভাগ্যে কী হয়, সেটিই এখন দেখার বিষয়।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button