ক্রিকেট
প্রধান খবর

৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিলামে বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন বিক্রি হয়েছেন ৩ কোটি পাকিস্তানি রুপিতে। তাকে দলে নিয়েছে রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজি।

নিলামে রিশাদের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। তাকে পেতে করাচি ও রাওয়ালপিন্ডির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত লড়াইয়ে জয়ী হয়ে রাওয়ালপিন্ডিই নিশ্চিত করে রিশাদের সেবা।

গত মৌসুমে রিশাদ খেলেছিলেন লাহোরের হয়ে। সে আসরে তিনি নিয়েছিলেন ১৩টি উইকেট।

এবার নতুন দলে কতটা সফল হন রিশাদ, সেটিই এখন দেখার বিষয়।

তথ্যসূত্র: প্রথম আলো

এই বিভাগের অন্য খবর

Back to top button