ক্রিকেট
প্রধান খবর

বিসিবিতে সবাই খারাপ না, আবার ভালোও না: খালেদ মাহমুদ সুজন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন মনে করেন, বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। গত কয়েক মাসে বোর্ডের কার্যক্রমে নানা ধরনের সমস্যা দেখা গেছে বলে মন্তব্য করেছেন তিনি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সুজন বলেন, প্রয়োজন হলে বিসিবির পরিচালনা পর্ষদে পরিবর্তন আসতেই পারে। তার মতে, ঘরোয়া ক্রিকেট ঠিকভাবে হচ্ছে না, জাতীয় দল বিশ্বকাপে খেলতে পারেনি এবং আরও অনেক কিছু ঘটছে, যা ক্রিকেটের জন্য ইতিবাচক নয়।

তিনি বলেন, “আমি বলবো না যে এখানে সবাই খারাপ, আবার সবাই ভালো-এ কথাও বলবো না। তবে গত কয়েক মাসে বোর্ড ঠিকভাবে চলছে বলে আমার মনে হয় না।”

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ক্রিকেট বোর্ডকে আবারও কার্যকর করে তুলবেন বলে আশা প্রকাশ করেন সুজন। তিনি বলেন, নতুন সরকার ও নতুন মন্ত্রী নিজেদের পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন, কারা বোর্ডের জন্য উপযুক্ত এবং কারা ক্রিকেটকে ভালোভাবে পরিচালনা করতে পারবেন।

সুজন আরও বলেন, বিসিবিতে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার। তার মতে, নির্বাচন ঠিকভাবে হলে যোগ্য ব্যক্তিরাই দায়িত্বে আসবেন এবং সেটিই ক্রিকেটের জন্য সবচেয়ে ভালো হবে।

তিনি বলেন, “নির্বাচিত বোর্ডকে কীভাবে পরিবর্তন করা হবে, সেটা সরকারের সিদ্ধান্ত। তবে সবারই প্রত্যাশা, একটি শক্তিশালী ও যোগ্য নেতৃত্বে ক্রিকেট বোর্ড পরিচালিত হোক এবং মাঠের খেলাটা সচল থাকুক।”

তথ্যসূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button