ক্রিকেটখেলাধুলা

বিপিএল মাতাতে ঢাকায় মঈন আলি

কুমিল্লার বিপিএল মাতাতে ঢাকায় এসে পৌঁছেছেন ইংলিশ তারকা অলরাউন্ডার মঈন আলী।

বুধবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

কুমিল্লায় ইতোমধ্যে বিপিএল মাতাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। এ ছাড়া ক্যারিবীয় তারকা স্পিনার সুনীর নারিন দলের সঙ্গে থাকলেও ইনজুরির কারণে খেলছেন না তিনি। এরই মধ্যে মঈন আলীর সংযোজন কুমিল্লার শক্তি আরো বাড়াবে।

প্রসঙ্গত, ঢাকায় প্রথম পর্বে দুই ম্যাচ জিতে সবার ওপরে ছিল ইমরুল কায়েস আর লিটন দাসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অবস্থানের হেরফের ঘটেছে চট্টগ্রামে গিয়ে।

তারপরও এখন ৪ ম্যাচে তিন জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে কুমিল্লা। ঢাকা পর্বে আগামীকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে। আর পরদিন ৪ ফেব্রুয়ারি শুক্রবার কুমিল্লা খেলবে মিনিস্টার ঢাকার বিপক্ষে।

এসএ//

এই বিভাগের অন্য খবর

Back to top button