ক্রিকেটখেলাধুলা

কে জিতবে!! ইতিহাস/বাংলাদেশ-মুশফিক-নাকি সাকিব

বাংলাদেশ! মুশফিক! সাকিব কিংবা মুস্তাফিজ সমস্ত দেশবাসীর চোখ থাকবে আজ টিভির পর্দা কিংবা খেলার খবরে!!

সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিযে মাঠে নামছে বাংলাদেশ। বছরের শুরুতেই শক্তিশালী ভারতকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াস এর পর নিজেদের মাটিতে ফুরফুরে মেজাজে প্রোট্রিয়ানরা!

এদিকে দক্ষিণ আফ্রিকা সিরিযে বাংলাদেশ!!
ব্যাটার কিংবা বোলার দের নিয়ে চিন্তিত না থাকলেও ফিল্ডিং নিয়ে বেশ চিন্তিত!! তবে নিজেদের বেষ্ট পারফরম্যান্স দিয়ে জয় ছিনিয়ে আনবেন বলে আশাবাদী ক্রিকেটাররা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান ও বোলার সাকিব।

সাকিব আল হাসান
সিরিজে খেলা নাখেলা নিয়ে ধোয়াশা তৈরী হলেও শেষ পর্যন্ত টীমের সাথেই আছেন তিনি।

এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব ১৪টি ম্যাচ খেলে ৪টি হাফ-সেঞ্চুরিতে করেছেন ৩৯৭ রান।

আর দ্বিতীয় সর্বোচ্চ রান তামিম ইকবালের। ১২ ম্যাচে ৩০৩ রান করেছেন তিনি।

১১ ম্যাচে ২৯২ রান আছে মুশফিকুর রহিমের খাতায়।

বগুড়ার ছেলে এবং দেশ সেরা এই ব্যাটার তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে অর্ধ শতকে হাফ সেঞ্চুরির দ্বারপ্রান্তে। আর মাত্র একটি হাফ সেঞ্চুরিতে তিনি পৌছাবেন অর্ধশতকের হাফ সেঞ্চুরীতে। ২৩০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৪৯টি হাফ সেঞ্চুরি রয়েছে মুশফিকের।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। ২২২ ম্যাচে খেলে ৬৫টি হাফ সেঞ্চুরির ইনিংস আছে তার। ২য় স্থানে ২১৮ ম্যাচে ৫৮টি হাফ সেঞ্চুরি আছে সাকিবের।

বল হাতেও বাংলাদেশের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেরা পারফরমার সাকিব। ১৪ ম্যাচে ১৩ উইকেট আছে তার ঝুলিতে।

৬ ম্যাচে ১২ উইকেট আছে পেসার রুবেল হোসেনের। আর সাত ম্যাচে ৮ উইকেট আব্দুর রাজ্জাকের।

৮ উইকেট আছে এবারের সফরে দলের সাথে থাকা মুস্তাফিজুর রহমানেরও।

আর তাইতো অনেকটা নিশ্চিত হয়ে বলাই যায় দেশের পাশাপাশি একটু বেশিই নজর থাকবে সাকিব মুশফিক কিংবা মুস্তাফিজের উপরে।

এই বিভাগের অন্য খবর

Back to top button