ক্রিকেটখেলাধুলা

সিদ্ধান্ত পরিবর্তন, তৃতীয় ওয়ানডে খেলেই দেশে ফিরছেন সাকিব

দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছেন সাকিব আল হাসান। কিন্তু পারিবারিক কারণে ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফিরে আসছেন তিনি। তার পরিবারের পাঁচ সদস্য অসুস্থ। তাই ২৩ মার্চ তৃতীয় ওয়ানডে খেলেই ফিরে আসবেন বাঁহাতি এ অলরাউন্ডা।

বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, সাকিবের সঙ্গে আজ সকালেও কথা হয়েছে। আপনারা অলরেডি জানেন তার পরিবারে সংকট যাচ্ছে একটা।

এই পরিস্থিতিতে সাকিব এখনো বুঝে উঠতে পারছে না, কী করবে। যেহেতু একটা সিরিজ চলছে। এখনো ২৩ তারিখে আরেকটা ওয়ানডে আছে। সে সিদ্ধান্ত নিয়েছে তৃতীয় ওয়ানডে খেলে আসবে। যদি না এখানে কোনো সংকট আর বাড়ে।

আপাতত সিদ্ধান্ত তৃতীয় ওয়ানডে খেলে চলে আসবেন সাকিব। কিন্তু পরিস্থিতি বাধ্য করলে তার আগেই চলে আসতে পারেন।

জালাল ইউনুস বলেন, পরিস্থিতি এমন হতে পারে তাকে আসতেও হতে পারে। এই ধরনের পরিস্থিতি না হলে সে তৃতীয় ওয়ানডে খেলবে।’

এমন পরিস্থিতিতে সাকিবের পাশে থাকতে চায় বিসিবি। বিসিবির এ পরিচালক আজ বলেছেন, ‘সিদ্ধান্তটা সাকিবের।

সবমিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে পাওয়া যাবে না সাকিবকে। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান বলেন, ‘পরিস্থিতি এরকম থাকলে টেস্টে তাকে পাওয়া নিয়ে তো শঙ্কা থাকছেই।’

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button