ক্রিকেটখেলাধুলা

তামিমের যে রেকর্ড বাংলাদেশের আর কারও নেই

ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক এখন তামিম ইকবাল। দিন দিন সেই রেকর্ডকে আরও সমৃদ্ধ করছেন তিনি।

এবার আরও একটি রেকর্ড গড়লেন ২২৯ ওয়ানডে খেলা তামিম ইকবাল।

ওয়ানডেতে প্রথম বাংলাদেশি হিসেবে আট হাজার রান করলেন এ বাঁহাতি ব্যাটার।

শুক্রবার টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আট হাজার রান থেকে ৫৭ রান দূরে ছিলেন তামিম।

লিটনকে সঙ্গী করে সেই রান করে ওয়ানডেতে দেশের হয়ে প্রথম আট হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি।

তার কিছুক্ষণ পর ৮৮ বলে ৬২ রান করে আউট হয়ে যান এ বাঁ হাতি ব্যাটার। ততক্ষণে বাংলাদেশের ওপেনিং জুটিতে ১৪৯ রান হয়ে গেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button