ফুটবল
প্রধান খবর

মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ে সন্তুষ্ট নন আর্জেন্টিনা কোচ

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন প্রধান কোচ লিওনেল স্কালোনি। তিনি স্বীকার করেছেন, ম্যাচটিতে তাঁর দল ভালো ফুটবল খেলতে পারেনি।

লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুর একাদশে ছিলেন না তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। বিরতির পর মাঠে নামেন তিনি এবং বদলি হিসেবে নেমে কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল করতে পারেননি।

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে একটি করে গোল করেন এনজো ফার্নান্দেজ এবং নিকো পাজ। ম্যাচের শেষ দিকে মৌরিতানিয়ার হয়ে একটি গোল শোধ দেন জর্ডান লেফোর্ট।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন,
“বাস্তবতা হলো আজ আমরা ভালো ফুটবল খেলতে পারিনি। এই ম্যাচের পারফরম্যান্স থেকে অনেক উপসংহার টানা যেতে পারে। আমরা সব সময় বলি-সহজ প্রতিপক্ষ বলে কেউ নেই। আজ দলের পারফরম্যান্স ভালো ছিল না। এটা মেনে নিয়ে আমাদের ভুল শুধরাতে হবে।”

তিনি আরও বলেন, দলের পারফরম্যান্স নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন তিনি। তবে কিছু বিষয় ঠিক করতে হবে বলেও জানান।

মেসিকে বিরতির পর মাঠে নামানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্কালোনি বলেন, “অনেক সময় আমাদের ভিন্ন কিছু চেষ্টা করতে হয়। পর্যাপ্ত সময় না থাকলে দলের পারফরম্যান্স খারাপ হতে পারে।”

মৌরিতানিয়ার বিপক্ষে নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে না পারলেও ভবিষ্যতে দল আরও ভালো খেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, “আমরা এর চেয়েও অনেক ভালো খেলতে পারি, অতীতে সেটা করেছি। তবে ম্যাচ কঠিন হয়ে গেলে পারফর্ম করাটা কঠিন হয়ে পড়ে।”

সূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button