ফুটবল

স্পেনের ফুটবল ক্লাব কর্নেয়া কিনলেন লিওনেল মেসি

স্পেনের বার্সেলোনাভিত্তিক ক্লাব কর্নেয়া কিনে নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ক্লাবটির পক্ষ থেকে এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

ক্লাবটির বিবৃতিতে বলা হয়েছে, মেসির আগমন কর্নেয়ার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবে। ক্রীড়া ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি প্রতিভা বিকাশে বিনিয়োগ অব্যাহত রাখা হবে। একইসঙ্গে কাতালোনিয়ায় খেলাধুলা ও স্থানীয় প্রতিভা গড়ে তোলার ক্ষেত্রেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা গেছে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কৌশলগত দৃষ্টিভঙ্গির ভিত্তিতে এই প্রকল্প পরিচালিত হবে। ডেইলি স্পোর্টস-এর প্রতিবেদনে বলা হয়েছে, মেসি ক্লাবটির শতভাগ শেয়ার কিনে নিয়েছেন।

কর্নেয়ার একাডেমি থেকে উঠে এসেছেন বেশ কয়েকজন পরিচিত ফুটবলার। তাদের মধ্যে রয়েছেন ডেভিড রায়া এবং মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ জর্দি আলবা।

তবে সাম্প্রতিক সময়ে ক্লাবটির পারফরম্যান্স ভালো নয়। গত দুই মৌসুমে টানা অবনমন (রেলিগেশন) ভোগ করেছে দলটি।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button