খেলাধুলাপ্রধান খবরফুটবল
ঘানাকে ৩ গোলে হারালো ব্রাজিল

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ঘানাকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ব্রাজিলের ফরোয়ার্ডার রিচার্লিসনের জোড়া গোলে আধিপত্য বিস্তার করেই ম্যাচে জয় তুলে নেয় সেলেকাওরা।
খেলার মাত্র ৯ মিনিটের মাথায় গোলের দেখা পায় নেইমার-রিচার্লিসনরা। কর্নার থেকে রাপিনার করা ক্রস থেকে হেড দিয়ে গোল করেন মারকুইহোস।
তিতে বাহিনীর খেলার ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। নেইমারের দারুণ এক পাসে ডি-বক্সের কাছাকাছি বল পান রিচার্লিসন। এরপর দারুণ এক শটে জোজো ওয়াল্লাকটকে পরাজিত করেন তিনি।
প্রথমার্ধের ৫ মিনিট আগে আরেকটি গোল করেন টটেনহ্যাম তারকা রিচার্লিসন। নেইমারের একটি দারুণ ক্রস থেকে চার্লটনের গোলরক্ষক ওয়াল্লাকটকে পরাস্ত করেন তিনি।



