গত দুই বছরের মহামারিতে বিশ্বজুড়ে স্কুল বন্ধ থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শিশুদের পড়াশোনায়। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় উন্নয়নশীল ও স্বল্প আয়ের দেশগুলোর বিপুল সংখ্যক শিশু ইতোমধ্যে শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়েছে। ওমিক্রনের প্রাদুর্ভাবের জেরে পুনরায় যেন এই পরিস্থিতি সৃষ্টি না হয়- সম্প্রতি এক বিবৃতিতে সে বিষয়ক আহ্বান জানিয়েছেন জাতিসংঘভিত্তিক শিশু অধিকার ও নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ও প্রধান হেনরিয়েটা ফোরে। শুক্রবার (২৮ জানুয়ারি) এক বিবৃতিতে ইউনিসেফের নির্বাহী প্রধান বলেন, ‘সংকটের মুহূর্তে অনেক সময় আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হয়। ২০২০ সালে যখন করোনা মহামারি শুরু হলো সে সময় স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তও সেরকম একটি কঠিন সিদ্ধান্ত ছিল।’ ‘কিন্তু সেই সিদ্ধান্তের জন্য চড়া মূল্য আমাদের দিতে হয়েছে। আমাদের অবশ্যই শিশুদেরকে স্কুলে ধরে রাখতে হবে এবং বিশ্বের সব দেশের সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি- কোনো অজুহাতেই যেন স্কুল শিক্ষা কার্যক্রমে ছেদ না পড়ে।’ ‘তার পরিবর্তে বরং আমদের এমন দৃঢ় ও কার্যকর কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যাতে প্রতিটি শিশুর স্কুলে আসা নিশ্চিত হয়। প্রত্যেক কমিউনিটিতে এমন কিছু শিশু থাকে, যারা আর্থিক, মানসিক ও বিভিন্ন কারণে স্কুলে আসতে পারে না, আমদের উচিত হবে সেইসব শিশুকেও স্কুলে আনতে কার্যকর উদ্যোগ নেওয়া।’ বিবৃতিতে হেনরিয়েটা আরও বলেছেন, মহামারি প্রতিরোধে স্কুলের শিক্ষক ও কর্মচারীদের অবশ্যই টিকার ডোজ সম্পূর্ণ করা উচিত কিন্তু এই বিষয়টি যেন স্কুল শিক্ষা কার্যক্রম চালু রাখার ক্ষেত্রে প্রধান নিয়ামক হয়ে না ওঠে সে বিষয়েও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ‘মহামারির ছড়িয়ে পড়া ঠেকাতে আমরা অবশ্যই চাই, শিক্ষক ও কর্মচারীদের যেন টিকাদান কর্মসূচিতে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু স্কুল শিক্ষা কার্যক্রম চালু রাখার ক্ষেত্রে এই বিষয়টিকে যদি অতিরিক্ত প্রাধান্য দেওয়া হয়, সেক্ষেত্রে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে আমাদের শিশুরাই।’
বিস্তারিত>>স্কুল
ইউনিসেফের প্রকাশিত ‘প্যানডেমিক ক্লাসরুম’ প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস জনিত লকডাউনের কারণে বিশ্বজুড়ে ১৬ কোটি ৮০ লাখের বেশি শিশু গত এক…
বিস্তারিত>>আগামী ৩০ মার্চ দেশের সব স্কুল-কলেজ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ বিষয়ে মন্ত্রী বলেন, পুরো…
বিস্তারিত>>স্কুল-কলেজ খুলে দেয়ার পরিস্থিতি হয়েছে কি না তা পর্যালোচনা করার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে…
বিস্তারিত>>বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের দাপট চলছে এক বছরেরও বেশি সময়। কমবেশি এই পুরোটা সময় ধরে বন্ধ আছে আক্রান্ত দেশগুলোর শিক্ষাপ্রতিষ্ঠান। বিশেষকরে,…
বিস্তারিত>>রাজধানীর মাস্টারমাইন্ড স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আবারও উঠে এসেছে প্রাতিষ্ঠানিক শিক্ষাক্রম এবং পারিবারিক ও সামাজিকভাবে যৌন শিক্ষার বিষয়টির গুরুত্ব। ধর্ষণের…
বিস্তারিত>>মাত্র আট মাস বয়স কম থাকায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারেনি শিশু রায়হান আহমেদ সিয়াম। সে চাঁদপুর জেলা…
বিস্তারিত>>মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী এ পর্যন্ত ৩২ কোটি স্কুল বন্ধ হয়েছে। তার মধ্যে গেল এক মাসেই বন্ধ হয়েছে ৯ কোটি।…
বিস্তারিত>>আগামী ২০২১ শিক্ষাবর্ষে স্কুল ভর্তিতে কোনো ভর্তি পরীক্ষা থাকছে না। সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করে ভর্তি করা হবে।…
বিস্তারিত>>একদিন অর্ধেক শিক্ষার্থী, আরেকদিন বাকি অর্ধেক শিক্ষার্থী নিয়ে ক্লাস পরিচালনার কথা ভাবা হচ্ছে প্রাথমিক পর্যায়ে।আজ মঙ্গলবার (১৮ আগস্ট) প্রাথমিক ও…
বিস্তারিত>>









