ফেসবুকে যাকে ইচ্ছা তাকে ‘ডিসলাইক’ দিতে পারবেন

ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীরা যখন ইচ্ছা অনুভূতি শেয়ার করেন, অন্যের পোস্টে লাইক, লাভ, কেয়ার বা অ্যাংরি দিয়ে প্রতিক্রিয়া জানান। এবার যুক্ত হচ্ছে নতুন প্রতিক্রিয়া—‘ডিসলাইক’।
দীর্ঘদিন ধরেই ফেসবুক পোস্টে ‘ডিসলাইক’ বাটনের দাবি জানিয়ে আসছিল ব্যবহারকারীরা। তবে আপাতত পোস্টে নয়, শুধুমাত্র কমেন্টে ‘ডাউনভোট’ বাটন চালু করেছে মেটা।
নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কোনো মন্তব্যে অসন্তুষ্টি বা অসম্মতি প্রকাশ করতে পারবেন। এতদিন ইতিবাচক পরিবেশ বজায় রাখার জন্য ফেসবুক এমন প্রতিক্রিয়া দেয়ার সুযোগ রাখেনি। তবে এই পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে—মেটা হয়তো এখন ব্যবহারকারীদের মতপ্রকাশের ধরনে নতুন দিক আনতে চাইছে।
ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ফলে সবাই এখনো এটি দেখতে পাচ্ছেন না। আপনি যদি মন্তব্যের পাশে নিচের দিকে তীরচিহ্ন বা ‘ডাউনভোট’ বাটন দেখেন, তাহলে বুঝবেন আপনি সেই পরীক্ষামূলক গ্রুপের অন্তর্ভুক্ত।



