টুরিজম

বিশ্বের যে ১০ দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়

বিদেশ ভ্রমণ এখন আগের চেয়ে অনেক সহজ। বিশ্বের বেশ কয়েকটি দেশে ভারতীয় নাগরিকরা ভিসা ছাড়াই বা আগমনের পর ভিসা নিয়ে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারেন।

নিচে সেই ১০ দেশের তালিকা তুলে ধরা হলো—

১. সেন্ট লুসিয়া (Saint Lucia)
ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্র। ভারতীয়রা ৪৫ দিন পর্যন্ত ভিসা ছাড়াই থাকতে পারেন। নীল সমুদ্র, পাহাড় ও প্রকৃতির সৌন্দর্যে ভরপুর জনপ্রিয় পর্যটনকেন্দ্র।

২. সেশেলস (Seychelles)
আফ্রিকার দ্বীপ দেশ। এখানে ভিসার প্রয়োজন হয় না। সাদা বালুকাবেলা, নীল লেগুন ও শান্তিপূর্ণ পরিবেশের জন্য বিখ্যাত।

৩. মরিশাস (Mauritius)
সবুজ বনভূমি ও সমুদ্র সৈকতের দেশ। ভারতীয় নাগরিকদের ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ রয়েছে।

৪. মালদ্বীপ (Maldives)
ভারতীয়দের পছন্দের গন্তব্য। ৩০ দিন পর্যন্ত ভিসামুক্তভাবে থাকা যায়। সমুদ্রপাড়ের রিসোর্ট ও শান্ত আবহের জন্য পরিচিত।

৫. স্বালবার্ড (Svalbard)
নরওয়ে ও উত্তর মেরুর মাঝামাঝি বরফে ঢাকা দ্বীপপুঞ্জ। এখানে ভিসা লাগে না। মেরুপ্রভা ও অদ্ভুত সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগের সুযোগ।

৬. নেপাল (Nepal)
ভারতের প্রতিবেশী দেশ। ৯০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই থাকা যায়। হিমালয়, পোখরা ও কাঠমাণ্ডুর ঐতিহাসিক স্থাপনা পর্যটকদের আকর্ষণ করে।

৭. ভুটান (Bhutan)
ভারতীয় নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ। পাহাড়ি প্রকৃতি, শান্ত পরিবেশ ও বৌদ্ধ সংস্কৃতির সমৃদ্ধ দেশ।

৮. শ্রীলঙ্কা (Sri Lanka)
সাগর ও পাহাড়ের মিলনে গড়া দ্বীপ রাষ্ট্র। স্বল্পমেয়াদে ভিসা ছাড়াই ভ্রমণ সম্ভব।

৯. ইন্দোনেশিয়া (Indonesia)
বালি, জাকার্তা ও লমবকসহ জনপ্রিয় পর্যটন এলাকা। আগমনের পর ৩০ দিনের ভিসা পাওয়া যায়।

১০. থাইল্যান্ড (Thailand)
খাবার, সমুদ্রসৈকত ও সংস্কৃতির দেশ। আগমনের সময়ই সহজ প্রক্রিয়ায় ভিসা পাওয়া যায়।

বিদেশ ভ্রমণের পরিকল্পনা করলে এসব দেশ হতে পারে সবচেয়ে সহজ ও সুবিধাজনক গন্তব্য।

তথ্যসূত্র: আরটিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button