আবহাওয়াবগুড়া জেলা
বগুড়ায় আজ মেঘলা আকাশ ও শীত অনুভূত

শনিবার সারাদিন বগুড়ায় মেঘলা আকাশ ও শীতল আবহাওয়া বিরাজ করে। হালকা ও গুঁড়িগুঁড়ি বৃষ্টিও ঝরে।
অন্যদিনের তুলনায় শীত অনুভুত হয় বেশি।
বগুড়া আবহাওয়া অফিস জানায়, শনিবার বিকেল সাড়ে ৫টায় তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শুক্রবার তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘন্টার ব্যবধানে তাপমাত্রা ২ ডিগ্রি সেরসিয়াস কমে যাওয়ার অর্থ হল শীত নামবে দ্রুত।
ঘুর্নিঝড় জাওয়াদের প্রভাবেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস।