করোনা আপডেট

বগুড়ায় করোনার পূর্বের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড

বগুড়ায় আক্রান্ত আজ ২৪ জন

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো ১৮৮ টি নমুনা পরীক্ষার ফলাফলে মোট ২৪ জনের শরীরে কোভিড-১৯ করোনা ভাইরাস পাওয়া গিয়েছে।

শুক্রবার ২২ মে, ১৮৮ টি নমুনা পরীক্ষার সবগুলো ফলাফল বগুড়া জেলার,এর মধ্যে ২৪ জনের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি ১৬৪ টি ফলাফল নেগেটিভ এসেছে বলে রাত ৯টায় নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

করোনা আক্রান্ত ২৪ জন ব্যক্তির ৮ জন সদর উপজেলার, ৬ জন সারিয়াকান্দি উপজেলার, ৩ জন দুপচাঁচিয়া, ২ জন কাহালু, ২ জন আদমদিঘী ও নন্দীগ্রাম, শিবগঞ্জ ও গাবতলির ১ জন।

সদরের ৮ জনের মধ্যে সদ্য প্রয়াত সাবেক এমপি পুতুলসহ ঐ পরিবারের ৪জন, গোকুল ধাওয়াকোলার একজন, মোহাম্মদ আলীতে ভর্তি আছে একজন, নূরানী মোড়ের একজন ও চকসূত্রাপুরের একজন।

সারিয়াকান্দি উপজেলার নারচির ৩ জন, ও কর্ণিবাড়ির ৩জন। দুঁপচাচিয়া উপজেলার একজনের বাড়ি মন্ডলপাড়া। এবং বাকি ২জনের তথ্য জানা যায়নি। কাহালুর উপজেলার ২ জন। তাদের তথ্যও এখনো জানা যায়নি।

শিবগঞ্জ উপজেলার কামতারা এলাকার একজন ব্যক্তি।

আদমদিঘীর ২ জনের একজনের বাড়ি কুমারপাড়া। আরেকজনের তথ্য জানা যায়নি। গাবতলীর ব্যক্তিটির মোবাইল বন্ধ থাকায় বিস্তারিত জানা যায়নি এবং নন্দীগ্রাম উপজেলার মূল শহরের একজন ব্যক্তি করোনায় আক্রান্ত ।

এই নিয়ে মোট আক্রান্ত- ১৪৩ জন, এদের মধ্যে ১৬ জন ব্যক্তি সুস্থ হওয়ায় এখন রইলো ১২৭জন।

এই বিভাগের অন্য খবর

Back to top button